সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জে ব্যবহারের পূর্বেই দেবে গেছে ব্রীজ

  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুরের সাতগাঁও গ্রাম সংলগ্ন ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি ব্যবহারের পূর্বেই দেবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে দীর্ঘ আধা কিলোমিটার রাস্তা অতিক্রম করে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে শিক্ষার্থীদের। জানা যায়, আজমিরীগঞ্জের বদলপুরের সাতগাঁও সংলগ্ন একটি খালের অপরপাড়ে সাতগাঁও পাবলিক উচ্চ বিদ্যালয় অবস্থিত। ওই বিদ্যালয়ে সাতগাঁও সহ আশপাশের গ্রাম সমূহের শিক্ষার্থীরা দীর্ঘ আধা কিলোমিটার পথ ঘুরে অতিক্রম করে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। ব্রীজটি নির্মাণ করা হলে ওই এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছতে ৩ থেকে ৪ মিনিট সময় লাগবে।
নতুবা একই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছতে আধা কিলোমিটার রাস্তা অতিক্রম করা সহ একটি বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হবে। তাই ওই বিষয়টি বিবেচনায় রেখে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট নির্মাণ প্রকল্প ২০১৫- ১৬ অর্থবছরে একটি ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এর চুড়ান্ত ব্যয় ২৮ লক্ষ ৯ হাজার ৯৪৫ টাকা। এ ছাড়া প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২৯ লক্ষ ৫৭ হাজার ৮৩৭ টাকা। প্রকল্পের নাম বদলপুর উত্তরহাটি থেকে সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তার খালের উপর ৩৬ ফুট সেতু নির্মাণ। বাস্তবায়নে ছিল, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা। ব্রীজ নির্মাণের দায়িত্বে ছিল, স্থানীয় এক ঠিকাদার। নির্মাণ কাজ শেষ হলে ২০১৬ সনের ১ জুন ওই ব্রীজের উদ্বোধন করেন আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপি। এদিকে উদ্বোধনের পর অর্থাৎ ব্রীজ উভয় পাশে এ্যপ্রোচে মাটি ভরাট করার পূর্বেই ব্রীজের একপাশ দেবে যায়। পরবর্তীতে ব্রীজের উভয়পাশে উঠা-নামার জন্য অদ্যাবধি মাটি ভরাট করা হয়নি। এ ছাড়া একই ভাবে অদ্যাবধি পরিত্যক্ত অবস্থায় অর্থ্যাৎ শিক্ষার্থী সহ লোকজনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ব্যাপারে অচিরেই সরজমিনে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com