শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াহাটি বাজার এলাকা থেকে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কেটে আনা বিপুল পরিমাণ মূলী বাঁশসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। রঘুনন্দন রেঞ্জের অধীন জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এসব বাঁশসহ মিনি ট্রাকটি জব্দ করা হয়। আটক মিনি ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৬-৮০৬৩।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গভীর রাতে নোয়াহাটি বাজারসংলগ্ন সড়কে অভিযান পরিচালনা করেন জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মীরা। এ সময় চোরাই মূলী বাঁশবোঝাই মিনি ট্রাকটি আটক করা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ট্রাকটি উদ্ধার করে জগদীশপুর ফরেস্ট বিট কাম অফিসে নিয়ে হেফাজতে রাখা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন বনাঞ্চল থেকে রাতের আঁধারে একদল দুর্বৃত্ত বালু, গাছ ও বাঁশ কেটে পাচার করছে বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে বনাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, গাছ কাটা ও বাঁশ পাচারের কারণে বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের ভাষ্য, জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বনসম্পদ রক্ষায় সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তার নেতৃত্বে এর আগেও অভিযান চালিয়ে চোরাই কাঠ ও বাঁশ উদ্ধারসহ একাধিক মামলা করা হয়েছে বলে জানান তারা। বন বিভাগ জানিয়েছে, জব্দ করা মিনি ট্রাক ও মূলী বাঁশের বিষয়ে বন আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com