মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চায়নায় কনস্ট্রাকশন কোম্পানীর সাথে এমপি আবু জাহিরসহ বাংলাদেশের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৬৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ করতে ইচ্ছুক ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন সিক্সটিনথ ব্যুরো গ্রুপ কোম্পানী লিমিটেড’ এর সাথে সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন সড়ক যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরে কোম্পানীর কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। এতে ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন সিক্সটিনথ ব্যুরো গ্রুপ কোম্পানী লিমিটেড’র চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ঢাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ সম্পন্ন করতে উল্লেখিত কোম্পানীর স্বক্ষমতা প্রমাণে বিশ্বের বিভিন্ন দেশে তাদের নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টানেল এবং রেলওয়ে নির্মাণের নানা তথ্য উপস্থাপন করে কোম্পানী কর্তৃপক্ষ। এছাড়া মানসম্মত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে বলেও বাংলাদেশের প্রতিনিধি দলকে আশ্বাস্থ্য করেছে তারা। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ সম্পন্ন হলে রাজধানীর যানজট নিরসন হবে।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এমপি, অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খান, যুগ্ম সচিব এসএম লাবলুর রহমান, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহীন হোসাইন ও আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মুনীর হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com