শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের বন্যা দুর্গতদের মাঝে মেয়রের চাল বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৪৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের বন্যা দুর্গতদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন মেয়র আতাউর রহমান সেলিম। মঙ্গলবার শহরের আর ডি হল প্রাঙ্গণে এ চাল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। চলমান বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পক্ষ হতে ক্ষতিগ্রস্তদের জন্য এ ত্রাণ বরাদ্দ করা হয়। চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দুর্দশা লাঘব করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।’ তিনি বলেন, ‘বন্যা শুরু হওয়ার সময় থেকে পৌরসভা বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে এসেছিল। এ সহযোগিতা বর্তমানে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ চাল বিতরণকালে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ সম্পর্কিত নিবার্হী ম্যাজিষ্ট্র্যাট মঈন খান এলিচ, পৌর কাউন্সিলর গৌতম কুমার রায় ও টিপু আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com