বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ জে কে মডেল স্কুলের নির্বাচনে অনিয়ম, কারচুপি ও জালভোট প্রয়োগের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৯৮ বা পড়া হয়েছে

বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ জেকে মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনিয়ম, কারচুপি ও জাল ভোট প্রয়োগের অভিযোগ আনা হয়েছে। জাল ভোট প্রয়োগ করতে আসা ৩ জনকে আটক করেন প্রিজাইডিং অফিসার। নির্বাচনে জালভোট প্রয়োগ ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদপত্রে এক বিবৃতি পাঠিয়েছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাংবাদিক এটিএম নূরুল ইসলাম খেজুর।
অভিযোগ রয়েছে বৈরী আবহায়ার মাঝে অস্বাভাবিক ভোট প্রয়োগ করা হয়। বেলা ১টার মধ্যে ৫ শতাধিক ভোট কাস্ট হয়। জাল ভোট প্রয়োগ করতে আসা রাজনগরের হোসেন আলী (৩৫), দত্তগ্রামের আব্দুল আলী ও জন্তরী গ্রামের পরিমল আচার্য্যকে আটক করা হয়। তারা প্রার্থী মোঃ নূরুল আমীন, মোস্তফা আল হাদীর পক্ষে ভূয়া ভোট প্রদান করতে এসেছিল বলে স্বীকার করে। ভুল ও অপরাধ স্বীকার করায় আটককৃতদেরকে প্রায় ৮ ঘন্টা পর পৌর প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর অনুরোধে পুলিশ এবং প্রিজাইডিং অফিসার ছেড়ে দেয়।
সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে সাংবাদিক এটিএম নূরুল ইসলাম খেজুর দাবি করেন একটি নীলনক্সার মাধ্যমে পরিকল্পিতভাবে ভোটারদের প্রলুব্দ করে বাড়িতে গাড়ি পাঠিয়ে এমনকি হাতে টাকা তুলে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনকে কলঙ্কিত করা হয়েছে। ভবিষ্যতে কোন শিক্ষিত ও প্রকৃত বিবেকবান লোক শিক্ষাঙ্গনের কোন নির্বাচনে প্রার্থী হবেন কিনা এ প্রশ্ন তার। তিনি বলেন, নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয়ের নির্বাচনের তফসিল ঘোষনার পর তিনি জাতীয় পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ভোট গ্রহনের দাবি জানিয়েছিলেন। কিন্তু প্রিজাইডিং অফিসার তা আমলে নেননি। তিনি দাবি করেন নবীগঞ্জের বাইরে এবং বিদেশে অবস্থানকারীদের লোকসহ মৃত ব্যাক্তিদের ভোটও প্রয়োগ করা হয়েছে। এ কারনে তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নয়া নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি বিবৃতিতে আইনী লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষনা দেন। অপর প্রতিদ্বন্দ্বি মোঃ আসনার উদ্দিন, মোঃ মোস্তাফিজুর রহমান সেলিম, শ্যামল চক্রবর্তী, সমিরন দাশ ও মোঃ ফজল মিয়া একই অভিযোগ করেছেন বলে এটিএম খেজুর বিবৃতিতে উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com