শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হামজার অভিষেক গোলে বাংলাদেশের লিড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৯৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নিয়েছেন হামজা চৌধুরি। দেশের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচেই আন্তর্জাতিক গোলের খাতা খুললেন এই প্রবাসী মিডফিল্ডার। কর্নার থেকে বক্সের ভেতর বল পাঠাম অধিনায়ক জামাল ভূঁইয়া। হাওয়ায় ভেসে আসা বল হেডে জালে জড়ান হামজা। শিলংয়ে ভারতের বিপক্ষে একাদশেই ছিলেন না বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ তাকে নিয়ে ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের একাদশ ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। প্রায় পাঁচ বছর পর ন্যাশনাল স্টেডিয়ামে ফুটবল ফেরার এই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম ও তাজ উদ্দিনের।
এই প্রথম হাভিয়ার কাবরোর একাদশে সুযোগ পেয়েছেন কাজেম শাহ। এই ম্যাচের মধ্যদিয়ে দেশের মাটিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীও। সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতিটা যুতসই করতে ভারত ম্যাচের একাদশে চারটি পরিবর্তন এনেছেন এই স্প্যানিশ কোচ। মজিবুর রহমান জনি, শাহরিয়ার ইমন শাকিল আহাদ তপু ও শেখ মোরসালিনের জায়গায় এই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন সাদউদ্দিনের ভাই তাজউদ্দিন, ফাহমিদুল, জামাল ভূইয়া ও কাজেম শাহ।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা, তপু বর্মন, সাদউদ্দিন, তারিক কাজী, তাজউদ্দিন, সোহেল রানা, হাজমা চৌধুরী, জামাল ভূইয়া, কাজেম শাহ, ফাহমিদুল ও রাকিব হোসেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com