শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে মহাসড়কে যানবাহন ভাংচুর ॥ ৩ সহোদর গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০১৫
  • ৫৭৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মহাসড়কে চলাচলকারী যানবাহন ভাংচুরের অভিযোগে পুলিশ ৩ সহোদরকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত পৌণে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চারগাঁও নামক স্থানে।
পুলিশ সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চারগাঁও নামক স্থানে কয়েক যুবক ঢিল ছুড়ে যানবাহনে ভাংচুর করছিল। এ সময় রাস্তায় টহলরত পুলিশকে স্থানীয় জনতা খবর দেয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই নাঈম ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলের আশপাশ থেকে ইটপাটকেল সহ উপজেলার ভৈরবীকোণা গ্রামের মৃত মনসুর উদ্দিনের পুত্র শরিফ উদ্দিন (২৪), ইসলাম উদ্দিন (২২) ও রুকন উদ্দিন (১৯) কে গ্রেফতার করে। এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন পিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের দলীয় পরিচয় জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com