মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে চা বাগানের বালু পাচারকালে ট্রাক্টর আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৭২৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় সুরমা চা বাগান থেকে চুরি করে বালু পাচারকালে বালু ভর্তি ট্রাক্টর আটক করেছে বাগান কর্তৃপক্ষ। তবে চালকসহ কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মাধবপুর থানায় ট্রাক্টরচালকসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে মাধবপুর থানায় মামলা হয়েছে। সুরমা চা বাগানের ব্যবস্থাপক আবুল কাসেম জানান, গতকাল বৃহস্পতিবার ভোর রাতে সুরমা চা বাগানের ১০নং সেকশনের একটি ছড়া থেকে চোরাই পথে ট্রাক্টরযোগে বালু নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু ভর্তি ট্রাক্টর আটক করা হয়। পরে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় চালক ফুরুক মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ নামে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে। বাগানের শ্রমিক নেতারা জানান, সুরম চা বাগানের কিছু অসৎ লোকের সহযোগিতায় চা বাগান থেকে দীর্ঘদিন ধরে চোরাই পথে বালু পাচার হচ্ছে। মাধবপু থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রোকনউজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন বাগান কর্তৃপক্ষ বালু ভর্তি ট্রাক্টর আটক করে থানায় সোপর্দ করে একটি মামলা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com