শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা রাজিবের উদ্যোগে চুনারুঘাটে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী, প্রয়াত ও প্রবীণ সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৫৯৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজিবের উদ্যোগে চুনারুঘাটে অনুষ্ঠিত হয়েছে আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রয়াত ও প্রবীণ নেতৃবৃন্দের স্মরণে সম্মাননা ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা সভা। গতকাল ২৩ জুন আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত ও প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান স্থানীয় উপজেলা এনামূল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোতাব্বির আলী, কমান্ডার আব্দুল গফ্ফার, কমান্ডার আলহাজ্ব আব্দুস ছামাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইমান আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, পৌর কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা তাঁতীলীগের সভাপতি কবির খন্দকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, সাধারণ সম্পাদক ইসতিয়াক রিপনসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ এবং চা শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ্য, প্রবীণ ৪৭ জন ও প্রয়াত ৪৮জন নেতৃবৃন্দের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আরিফুল হাই রাজিব। এ উদ্যোগকে বক্তাগণ স্বাগত জানিয়ে আরিফুল হাই রাজিবকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com