শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রকৌশলীর চিঠি

  • আপডেট টাইম রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৮১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় এলজিইডির রাস্তার পার্শ্ব হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার আবেদন জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার হক চৌধুরী। সম্প্রতি উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবরে আবেদন পত্রে তিনি উল্লেখ করেন দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল উপজেলার সুরমা আর এন্ড এইচ মনতলা চৌমুহনী বাজার সড়ক এবং জগদীশপুর তেমুনিয়া শাহজীবাজার সড়কের ব্রীজ, কালভাটের গোড়া ও রাস্তার পার্শ্বঢাল থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। ফলে ইতিমধ্যে ৪টি কালভাট হেলে পড়ে গেছে। এছাড়া চৌমুহনী ও বহরা রাবার ড্যামের গোড়া থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে ব্যাপক হারে বালু উত্তোলন অব্যাহত থাকায় রাবার ড্যাম দুটি হুমক্কির মুখে পড়েছে। যে কোন সময় রাবার ড্যাম দুটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে অকেজো হয়ে যেতে পারে। এছাড়া জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, থানার অফিসার ইনচার্জ ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুলিপি দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে জনৈক চেয়ারম্যান জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রায় প্রতিটি মাসিক মিটিং আলোচনা করা হয়। কিন্তু কিছুতেই এ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান জানান-অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ইতি মধ্যে কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে। এ ক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com