শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ-বাহুবলকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই-এমপি বাবু

  • আপডেট টাইম বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪
  • ৫৯১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন- অনেক সীমাবদ্ধতার মধ্যদিয়েও আমি নবীগঞ্জ-বাহুবল উপজেলাকে একটি আধুনিক মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই। বিগত সংসদ সদস্যের আমলে প্রচুর টিআর, কাবিখা এসেছিল। কিন্তু আমার আমলের সবগুলো টিআর কাবিখার সঠিক ব্যবহার করতে চাই। আমার দলের নেতা পল্লী বন্ধু এরশাদ ৬৮ হাজার মানুষের কল্যাণে নিজের জীবনকে বিলিয়ে দেয়ার কাজে নিয়োজিত রয়েছেন। আমিও মানুষের সেবায় জীবনের শেষ প্রান্ত পর্যন্ত থাকতে চাই।
তিনি গতকাল বিকালে বাহুবল উপজেলার ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, কৃষি অফিসার জাহিদুল আমিন, সমাজসেবা অফিসার বারিন্দ্র চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভীন, থানা আ’লীগ সভাপতি কাকুল শাহরিয়ার চৌধুরী পিপলু, জাপা সভাপতি শফি আহমদ চৌধুরী, মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নূর। অনুষ্ঠানে প্রধান অতিথি এম এ মুনিম চৌধুরী বাবু এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্কুলের ছাত্রী রোকসানা আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com