বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে পোল্ট্রি ফার্মে ১ হাজার মুরগি পুড়ে ছাই

  • আপডেট টাইম সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৬৩৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় একটি পোল্ট্রি ফার্মে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে ১ হাজার মুরগি। ক্ষক্ষয়তির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে ওই ফার্মের মালিক মোঃ মুহিত মিয়া। গত (২৯ জুন) শনিবার দুপুর ২টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের কোনাগাওঁ গ্রামের রাইছমিল বাড়ীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফের ছেলে মুহিত মিয়ার পোল্ট্রি ফার্মে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রতিবেশী সুমন মিয়া জানান, গত (২৯ জুন) শনিবার বেলা ২টার দিকে ঘর থেকে বের হয়ে দেখি ফার্মে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর স্থানীয়রা আসার পূর্বেই অগ্নিকান্ডে সব কিছু পুড়ে তছনছ হয়ে যায়। ফার্ম মালিক মুহিত মিয়া জানান, ১০ থেকে ১২ বছর যাবত আমি এ ব্যবসা করে আসছি। কিন্তু কোনদিন এ ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, মুরগির পাশাপশি ফার্মের ভিতরে থাকা ফ্যান, আসবাবপত্র ও মুরগির খাদ্যের বস্তাসহ কোন কিছুই রক্ষা পায়নি আগুন থেকে। ক্ষয়ক্ষতির বিষয় ও কিভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি জানান, ১ হাজার মুরগিসহ ফার্মের অবকাঠামো পুড়ে গেছে। আগুন কিভাবে লেগেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে এলাকাবাসী বলছে, হতে পারে বিদ্যুতের তার থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এখন তার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com