বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সূর্য লাইব্রেরীর বিনামূল্যে বই বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৭৩৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজালাল সরকারি কলেজ এ ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মনতলা কলেজ রোডস্থ সূর্য লাইব্রেরীর উদ্যোগে বিনামূল্যে বই প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শাহজালাল সরকারি কলেজ হল রুমে সহকারি অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন। কাওছার আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক একেএম নুরুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান শ্রী অলক চক্রবর্তী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ হাবিবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ আব্দুল জব্বার, সূর্য লাইব্রেরীর স্বত্বাধীকারি সাংবাদিক আবুল হোসেন সবুজ, ইংরেজী প্রভাষক পলাশ হাজারি প্রমুখ। আলোচনা সভাশেষে অতিথিবৃন্ধ সূর্য লাইব্রেরীর পক্ষে জিপিএ-৫ প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীর হাতে একসেট করে বই তোলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com