রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজকের শিশু এগিয়ে নিয়ে যাবে আগামীর বাংলাদেশ-মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৭০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নয়ন ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মতি উপস্থিতি নিশ্চিত করণের লক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলার ১৪৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে “প্যারেস ইভিনিং” কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। প্রাথমিক বিদ্যালয়ে প্রতি মাসে ১ দিন শিক্ষক অভিভাবক এবং ছাত্র আলোচনা করে উপস্থিতি এবং গুনগমান নিশ্চিত করেন এর লক্ষ্যে উল্লেখিত সময়ে হবিগঞ্জ কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোতালিব মমরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, এটিও উত্তম কুমার রায়, স্কুলের প্রধান শিক্ষক, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় প্রধান অতিথি বলেন, শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে হলে একা শিক্ষকের পক্ষে সম্ভব নয়। এই জন্য প্রয়োজন অভিভাবক, এলাকার সচেতন নাগরিকগন, শিক্ষক শিক্ষিকাদের পরামর্শে ছাত্রদের গুনগতমান নিশ্চিত করা। তাই আগামী প্রজন্মকে সুন্দর বাংলাদেশ উপহার দিতে শিক্ষার গুনগতমান নিশ্চিত করতে সকলের সমন্বয়ে শিক্ষার্থীদের বিশেষ যতœ সহকারে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তবেই আজকের শিশু আগামীর বাংলাদেশকে সুন্দুর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com