বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ ॥ নবীগঞ্জের উপ-স্বাস্থ্য কেন্দ্রেগুলোর ঝোপঝাড় পরিষ্কারে অভিযান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৭৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঝোপঝাড়ের বাসস্থানে পরিণত নবীগঞ্জ উপজেলার ৫টি উপ-স্বাস্থ্য কেন্দ্র। বেহাল দশা ও জনবল সংকটে প্রায় বন্ধ হওয়ার উপক্রম ইউনিয়ন ভিত্তিক এসব উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাৎক্ষনিক উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝোপঝাড় পরিষ্কারে উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুরে কর্তৃপক্ষের নির্দেশে নবীগঞ্জ থেকে গজনাইপুর ইউনিয়নে অবস্থিত দেওপাড়া উপ-স্বাস্ত্য কেন্দ্রের ঝোপঝাড় পরিষ্কার করে পরিচ্ছন্ন কর্মীরা। গত ৫ জুলাই দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা বলেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোর ঝোপঝাড় পরিষ্কার করতে আমরা উদ্যোগ নিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাক্তার নিয়োগ প্রক্রিয়াধীন আশা করি খুব শীঘ্রই জনবল সংকট সমাধান হবে এবং গ্রামাঞ্চালের মানুষ শতভাগ চিকিৎসা সেবা পাবে। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার দেওপাড়া, আউশকান্দি, গোপলার বাজার, মান্দারকান্দিতে ৫টি উপ-স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। ৫টি উপ- স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে মেডিকেল অফিসার, মিডওয়াইফ, উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা, ফার্মাসিস্ট, অফিস সহায়ক সহ মোট ২৫ টি পদ রয়েছে। এর বিপরীতে কর্মরত রয়েছে মাত্র ৬ জন। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। এদিকে ঝোপঝাড় পরিচ্ছন্ন করার উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ডাক্তারসহ অন্যান্য পদে জনবল নিয়োগ দেয়ার ব্যাপারে কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করছেন স্থানীয় লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com