রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে মূল্যবান তক্ষকসহ হবিগঞ্জের ৫ পাচারকারী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৬৬১ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে তক্ষকসহ হবিগঞ্জের ৫ পাচারকারীকে আটক করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক সোমবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। ওসি জানান, গত রবিবার সন্ধ্যা রাতে শ্রীমঙ্গল পৌর শহরের শান্তিবাগ আবাসিক এলাকার সালাম বার্বুচির বসতঘর থেকে হাতেনাতে তক্ষকসহ ওই পাচারকারী চক্রের ৫ আটক করা হয়। গতকাল সোমবার বিকেলে তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষন আইনে থানায় মামলা রুজু হয়েছে। আটককৃতদের বিকেলে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তক্ষকটিকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। সেটি বর্ষিজোড়া ইকোপার্কে অবমুক্ত করা হবে। আটককৃত হলেন, হবিগঞ্জ জেলার বাহবল উপজেলার আলুয়া গ্রামের আবদাল মিয়ার ছেলে মোশাহিদ মিয়া (৩৫), হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের শামসুল হকের ছেলে আলী হাসান মাসুক (৩০), একই উপজেলার আব্দাবহাই গ্রামের ইসমাইল মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫), শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ এলাকার আকবর উল্লার ছেলে আব্দুল ছালাম (৫৫), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের আরফিন মিয়ার ছেলে কাউছার মিয়া (২৪)।
ওসি আব্দুস ছালেক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক অনিক বড়ুয়া,সহকারী উপ-পরিদর্শক সাকির হোসেন ও ইমাম হোসাইনসহ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে শান্তিবাগ আবাসিক এলাকার সালাম বার্বুচির বাসা থেকে ২২০ গ্রাম ওজনের একটি তক্ষকসহ ৫ পাচারীকে হাতেনাতে আটক করা হয়। তারা তক্ষকটিকে শায়েস্তাগঞ্জ থেকে সিলেটের এক চক্রের কাছে বিক্রির উদ্দ্যেশে শ্রীমঙ্গলে নিয়ে এসেছিল। তাদের মধ্যে পাচারকারী চক্রের মূল হোতা কাউছার মিয়া জানিয়েছে, তক্ষকটির বর্তমান বাজারমূল্য ৮ থেকে ১০ লাখ টাকা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com