রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার ১৭ বছর পর রায় ॥ নবীগঞ্জের দুলাভাইসহ ৪ জনের যাবজ্জীবন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৮৫৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দলবেঁধে ধর্ষণের পর স্কুলছাত্রী ফাতেহা আক্তার হত্যা মামলায় বাদীর স্বামী ও নিহত ফাতেমার দুলাভাই সহ ৪জনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হচ্ছে- নবীগঞ্জ উপজেলার বাশডর গ্রামের বাসিন্দা ও মামলার বাদীর স্বামী এবং নিহত ফাতেমার দুলাভাই সাইফুল ইসলাম, নবীগঞ্জ পৌরসভার হরিপুর এলাকার মৃত আব্দুন নূরের ছেলে আব্দুল মন্নাফ, একই এলাকার বজলা মিয়ার ছেলে বাবুল মিয়া ও আনমনু গ্রামের আব্দুল খালিকের ছেলে রাজু আহমেদ। মামলার অপর দু’অভিযুক্ত আলাল মিয়া ও খালেক মিয়াকে খালাস প্রদান হয়েছে।
আদালত সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার হরিপুর এলাকার বাসিন্দা আরব আলীর মেয়ে রৌশন আর সঙ্গে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে বসবাস করতো সাইফুল ইসলাম। ২০০২ সালের ২০ আগস্ট রাত ৯টার দিকে রৌশন আরার বোন স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ফাতেহা আক্তারকে ফুসলিয়ে ঘর থেকে বের করে নিয়ে যান দুলাভাই সাইফুল ও তার সহযোগীরা। এরা পার্শ্ববর্তী নদীতে একটি নৌকায় নিয়ে গণধর্ষণের পর ফাতেহাকে শ্বাসরোধে হত্যা করে। পরদিন বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ২৬ আগস্ট ফাতেহার বোন রৌশন আরা বাদী হয়ে তার স্বামী সাইফুলসহ ৬ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নবীগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ২০০৩ সালের ১৯ জুন ৬ আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ১২ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ প্রায় ১৭ বছর পর আদালত এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট নূরুল আমীন চৌধুরী ও অ্যাডভোকেট রোকসানা পারভীন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আবু হাশেম মোল্লা মাসুম বলেন, এ রায়ে বাদী ও তার পরিবারের লোকজন সন্তুষ্ট। দীর্ঘদিন পর হলেও রায় হওয়ায় খুশি তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com