শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে ফারইস্ট স্পিনিং মিলের গাড়ীতে গাঁজা পাচার ॥ আটক ২

  • আপডেট টাইম বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৮০১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধা চত্ত্বর এলাকায় ফারইস্ট স্পিনিং মিলের একটি কাভার ভ্যানে তল্লাশী চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ড্রাইভার ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১০টায় থানার এস আই কামাল হোসেন তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হল কার্ভাড ভ্যান চালাক কুমিল্লার মৃত আলী আহম্মদের ছেলে ইকবাল হোসেন (৩৫), সহকারী উপজেলার সুরমা চা বাগানের আঃ জব্বারের ছেলে হৃদয় হোসেন (২৫)। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রে জানায় ওই ফ্যাক্টরির পরিবহন ঠিকাদারের লোকজন সুকৌশলে সীমান্ত এলাকার মাদক এভাবে পাচার কোম্পানীর গাড়ী ব্যবহার করছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম.আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com