শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সস্ত্রীক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে গেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৭৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সস্ত্রীক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে গেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার সকাল ১০টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানমন্দরের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। সংসদ সদস্যের সাথে রয়েছেন তার সহধর্মিনী আলেয়া জাহির।
আজ ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্রীনউইচ এ তার একমাত্র ছেলে ইফাত জামিলের সাথে সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিবেন এমপি আবু জাহির। এ সময় এমপি পতœী আলেয়া জাহির ও কন্যা আরিফা আক্তার মুক্তি উপস্থিত থাকবেন।
পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম, মানচেস্টার ও ওল্ডহমে বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রবাসী হবিগঞ্জবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।
এরপর আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি যুক্তরাজ্য ত্যাগ করবেন। সেখানে মিশিগান এবং নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রবাসী হবিগঞ্জবাসীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ১০ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com