বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরের কাপড়ের দোকানে হামলা, ভাংচুর কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৯৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের ঘাটিয়া বাজার এলাকায় এআর ফ্যাশন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা ওই ব্যবসা প্রতিষ্ঠানটির গ্লাস, কম্পিউটারসহ যাবতীয় মালামাল ভাংচুরে লুটপাটের তান্ডব চালায়। গতকাল শনিবার সকালে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এআর ফ্যাশনের কর্মচারী বিশ্বজিৎ দাস জানান, শনিবার মার্কেট বন্ধ ছিল। সকালে মার্কেট পরিস্কার করার জন্য খুললে হঠাৎ করে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে দোকানের ভেতরে প্রবেশ করে তাকে দোকান থেকে বের করে দেয়। পরে তারা কোন কিছু বুঝে উঠার আগেই হামলা ও ভাংচুর করে লুটপাট চালায়। খবর পেয়ে সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান ও এসআই আতাউর রহমান ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়। তারা যাওয়ার সময় দোকানের ক্যাসে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওই দোকানের মালিক লন্ডন প্রবাসি আলহাজ্ব আব্দুর রহমান। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com