শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ সদর উপজেলার সীমেরগাও গ্রামে দু’দলের সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের সীমেরগাও গ্রামে দু’দলের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ওই গ্রামের পরেশ মিয়া ও তোতা মিয়ার পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-পরেশ মিয়া ও তোতা মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল পরেশ মিয়ার ভাই সাবাজ মিয়া তোতা মিয়ার টিউবওয়েলে পানি আনতে যায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১ জন টেটাবিদ্ধসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে টেটাবিদ্ধ সাবাজ মিয়াকে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের মধ্যে সাহেদা বেগম (৬০), এলাছ মিয়া (৩০), আজাদ মিয়া (২৫), হাদিস মিয়া (২৪), দরবেশ আলী (২৮), ইছুব আলী (২৩), রায়হান মিয়া (১৮), শিউলি আক্তার (২২), সামসুন্নাহার (২৫) ও জমিলা বেগম (৬৫)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com