শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে আহত মিরাশ মোল্লার মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪
  • ৭৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের চলিতাতলা (নোয়াগাঁও) গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত মিরাশ মোল্লার (৭০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- বাহুবল উপজেলার চলিতাতলা (নোয়াগাঁও) গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বরোধের জের ধরে সোমবার বিকেলে মিরাশ মোল্লার সঙ্গে তার চাচাতো ভাই রহিম উল্লার (৬০) লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে নিহত মিরাশ মোল্লাসহ ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিরাশ মোল্লার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ একই গ্রামের দেবেন্দ্র নাথের পুত্র শৈলেন্দ্র নাথ (৩৫)কে গ্রেফতার করেছে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিদুর রহমান পিপিএম মিরাশ মোল্লার মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com