রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রসুলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইমরানের ফ্যান প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ মে, ২০১৪
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রচন্ড গরমে শিার্থীদের যে কষ্ট হয় তা লাগব করতে নবীগঞ্জের রসুলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬টি ফ্যান প্রদান করেছেন স্কুলের প্রাক্তন ছাত্র বৃটেন প্রবাসী মুফাজ্জল হোসেন চৌধুরী ইমরান। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসাবে স্কুল কতৃপরে হাতে ফ্যানগুলো তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।
ফ্যান হস্তান্তর কালে আরও উপস্থিত ছিলেন, দাতা মোফাজ্জল হোসেন চৌধুরী ইমরান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, বাসস এর জেলা প্রতিনিধি এডভোকেট শাহ ফখরুজ্জামান, সমাজ সেবক শাহজাহান চৌধুরী, স্কুলের প্রধান শিক অমৃত দাশ, ম্যানেজিং কমিটির সভাপতি মো. নুরুল হক ও সাংবাদিক সুরুজ আলী।
জেলা প্রশাসক ঝড়ে ক্ষতিগ্রস্থ স্কুলের জন্য ৩ বান্ডিল টিন বরাদ্ধ করেন। অনুষ্ঠানে মোফাজ্জল হোসেন চৌধুরী ইমরান শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি নিজেও এধরনের কর্মকান্ডে আরও বেশী অংশগ্রহণ করবেন বলে প্রতিশ্র“তি দেন।
এর আগে ইমরানের উদ্যোগে বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের ২০ মেধাবী শিক্ষার্থীকে ডিকশনারী, জ্যামিতি বক্স ও নগদ অর্থ প্রদান করা হয়। আয়োজন করা হয় বিতর্ক প্রতিযোগিতার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com