শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিরিয়ায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে বানিয়াচংয়ে সিপিবি-বাসদের বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে বানিয়াচংয়ে সিপিবি ও বাসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে স্থানীয় শহীদ মিনারের সামন থেকে একটি মিছিল বের করা হয়। ‘সিরিয়ায় যুদ্ধের আগ্রাসন রুখো বিশ্বের জনগণ’, ‘মার্কিন সা¤্রাজ্যবাদ ধ্বংস হোক-নিপাত যাক’ ইত্যাদি শ্লোগানসহকারে মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার সংলগ্ন পঞ্চরাস্তার মোড়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন সিপিবি বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হক মামুন, উদীচীর সিনিয়র সদস্য হাফেজ মোহাম্মদ আলী, সিপিবি নেতা ইমদাদুল হোসেন খান, হবিগঞ্জ জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ও বাসদ নেতা তৌহিদুর রহমান পলাশ প্রমূখ। বক্তারা সিরিয়ায় যুদ্ধের ঘোষণার প্রতিবাদে জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে সরকারী ও বিরোধীদলের অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব পাশ করার দাবী জানান। এছাড়া অন্যায়ভাবে একতরফা যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে ফেরাতে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com