বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ফেলানী হত্যায় অভিযুক্ত বিএসএফ সদস্য ‘নির্দোষ’

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬৬২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ভারত-বাংলাদেশ সীমান্তে গুলিতে ফেলানী হত্যার মামলায় অভিযুক্ত বিএসএফ সদস্যকে নির্দোষ বলে রায় দিয়েছে বাহিনীর নিজস্ব আদালত। বিএসএফের সূত্র উল্লেখ করে এ খবরটি প্রকাশ করেছে বিবিসি বাংলা। বিবিসি জানায়, এই রায়ের পরে মুক্তি দেয়া হয়েছে বিএসএফের ১৮১ নম্বর ব্যাটালিয়নের হাবিলদার অমিয় ঘোষকে। বিএসএফের সূত্রগুলো এই খবর নিশ্চিত করেছে। তবে বাহিনীর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয় নি। সেনাবাহিনীর কোর্টমার্শালের সমতূল বিএসএফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট তাদের বিচার শেষ করেছে গতকাল। এই রায়টি চূড়ান্ত ছাড়পত্রের জন্য বাহিনীর মহাপরিচালকের কাছে পাঠানো হবে। অগাস্টের ১৩ তারিখ থেকে ফেলানী হত্যা মামলার বিচার চলছিল ভারতের কোচবিহার জেলায় সোনারি বিএসএফ ছাউনিতে। মোট পাঁচজন বিচারক গোটা বিচার প্রক্রিয়া চালান আর কোর্ট পরিচালনা করেন বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের ডি আই জি কমিউনিকেশনস সি পি ত্রিবেদী। উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে পশ্চিমবঙ্গের কোচবিহার চৌধুরীহাট সীমান্ত চৌকির কাছে কাঁটাতারের বেড়া পেরনোর সময়ে ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে বিএসএফ। শুধু তাই নয়, হত্যার পর তারা ফেলানীকে কাঁটাতারের সঙ্গে ঝুলিয়ে রাখে। দীর্ঘক্ষণ তাঁর দেহ বেড়ার ওপরেই ঝুলে ছিল। বিএসএফ অমীয় ঘোষের বিরুদ্ধে ভারতীয় দন্ডধিবধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন এবং বিএসএফ আইনের ১৪৬ ধারায় অভিযোগ আনা হয়েছিল। ফেলানী হত্যার মামলায় সাক্ষ্য দিতে বাংলাদেশ থেকে তাঁর বাবা ও মামা ভারতে এসেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com