বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরের রাজনগরে নির্মানাধীন বিল্ডিংয়ের দেয়াল ভেঙ্গে বাড্স কিন্ডার গার্টেনের ছাত্র আহত

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০১৪
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগর এলাকার এতিমখানা রোডস্থ নির্মানাধীণ বিল্ডিংয়ের দেয়াল ভেঙ্গে বাড্স কিন্ডারগার্টেন এর ৪র্থ শ্রেণীর ছাত্র ওই এলাকার বাসিন্দা এটিএম বাদলের পুত্র নুর আলম শিপন (১২) আহত হয়েছে। প্রাইভেট পড়া থেকে বাসায় ফেরার পথে ওই বিল্ডিংয়ের দেয়াল ভেঙ্গে তার উপর পড়লে সে আহত হয়। আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। এলাকাবাসীর অভিযোগ বিল্ডিংয়ের দেয়াল নির্মানে নিম্নমানের ইট বালু ও কনক্রিট ব্যবহার করায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং ওই বিল্ডিংয়ের আশপাশসহ প্রায় সব জায়গায় বেপরোয়াভাবে বৈদ্যুতিক তার ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। এতে আবারও বড় বিপদের আশংকা রয়েছে বলে জানায় এলাকাবাসী। এ ব্যাপারে আহত শিপনের চাচা এটিএম মিলন পৌর মেয়রের বরাবরে একটি অভিযোগ দায়ের করবেন বলে জানা যায়। দুর্ঘটনার খবর পেয়ে ওই এলাকার কমিশনার আব্দুল আওয়াল মজনু ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com