রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫৩৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের সওজ এর ডাক বাংলোর সামনে শনিবার রাত পনে ৬টার দিকে দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় সমসু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চান্দের পাড় গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলা সদর থেকে একটি পিকআপ ভ্যান প্লাষ্টিকের দরজা বোঝাই করে চান্দুরা যাওয়ার পথে উল্লেখিত স্থানে সমসু মিয়াকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় সমসু মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস.আই নজরুল ইসলাম জানান, হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com