শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাট প্রেসক্লাবের কমিটি গঠন কামরুল সভাপতি, লিটন সম্পাদক

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৬৯০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসকক্লাবের ২০২০-২১ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাব ভবনে ক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন। বিকালে প্রধান নির্বাচন কমিশনার মহিদ আহমেদ চৌধুরী, মোঃ কামরুল ইসলাম (দৈনিক ইত্তেফাক)কে সভাপতি, মোঃ জামাল হোসেন লিটন (দৈনিক যায় যায়দিন) কে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন। ক্লাবের অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী (আমাদের সময়), যুগ্ম সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু (দৈনিক আলোকিত সময়), সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক কালেরকন্ঠ), কোষাধ্যক্ষ রাই রঞ্জন পাল (প্রতিদিন বাংলাদেশ), দপ্তর ও পাঠাগার সম্পাদক ওয়াহিদুল ইসলাম জিতু (দৈনিক নতুন দিন), প্রচার প্রকাশনা ও সাহিত্য সম্পাদক এস এম সুলতান খাঁন (দৈনিক ইনকিলাব), জনকল্যাণ সম্পাদক জুনায়েদ আহমেদ (দৈনিক ভোরের কাগজ), নির্বাহী সদস্য মোঃ আলমগীর হোসেন (সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক যুগান্তর) ও এস আর রুবেল মিয়াকে সদস্য নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট প্রেসক্লাবের ২০২০-২১ সালের কার্যকরি কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে এড. মোস্তাক বাহার (প্রথমসেবা) কে চুনারুঘাট প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com