রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে সাহিত্য সংস্কৃতির ৫দিন ব্যাপী উৎসব অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৫১৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের ৩০ বছর পূর্তি ৫দিন ব্যাপী অনুষ্ঠানের গতকাল শনিবার ছিল শেষ দিন। শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের যুদ্ধ অবিরাম, এই স্লোগানে মুখরিত হয়ে উঠে চুনারুঘাট দক্ষিণা চরণ হাই স্কুল মাঠ। শৈত্য প্রবাহের তীব্রশীত উপেক্ষা করে হাজার হাজার সংস্কৃতি প্রেমী মানুষের আগমন শেষ পর্ব অনুষ্ঠানের উদ্ভোধক ঝুনা চৌধুরী সহ সকলকে অবাক করে ফেলে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার সাবেক সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী বলেন, ৩০ বছর ধরে চলে আসা সংস্কৃতি উৎসব নিঃসন্দেহের দেশ বিদেশের সাহিত্য সংস্কৃতি চর্চার বিশাল ভূমিকা রেখে আসছে। আমি উত্তরোত্তর সাহিত্য সংস্কৃতি পরিষদের মঙ্গল কামনা করি। দেশ বিদেশের অনেক জায়গায় আমি গ্রুপ থিয়েটারের কাজ করেছি কিন্তু চুনারুঘাটের এই বিশাল আয়োজনের ন্যায় কোথাও এ রকম পারফমেন্স দেখিনি। জীবন সংকেত, গনসুর শিলচর ভারতের নাটক ছিল উল্লেখযোগ্য। এছাড়া নিশীথা বড়ুয়া, অঞ্জনা সরকার মনির গান মাতিয়ে উঠে পুরো মাঠ। নিশীতা বড়ুয়া গানের ফাঁকে ফাঁকে শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের যুদ্ধ অবিরাম আওয়াজে মুখরিত করে তুলেন। সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রযোজনায় নৃত্য ও গানের আয়োজন করা হয়। পরিশেষে চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের অনুষ্ঠানে অংশগ্রহনকারী দল ভারতের ৪টি রাজ্যের সাংস্কৃতিক সংগঠন দেশ বিদেশের খ্যাতনামা সাংবাদিক, বুদ্ধিজীবীগন, আইন-শৃংখলা বাহিনী সহ সকলকে সভাপতি সালেহ উদ্দিন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ রঞ্জন পাল ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com