রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ৭ দিনেও খোঁজে পাওয়া যায়নি ছাত্র রিফাতকে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ৭ দিন অতিবাহিত হলেও ঘরে ফিরেনি রিফাত ইসলাম রিফাত। ১২ বছরের ফুটফুটে ছেলেটি কোথায় আছে, কেমন আছে-কেউই জানেন না। এ নিয়ে মা আসমা খাতুন ছেলেকে ফিরে পেতে চুনারুঘাট থানায় সাধারন ডায়রী করেছেন। চুনারুঘাট থানার সাধারন ডায়রী নং-১২৮৮ তাং ২২/১২/১৯ খ্রীঃ। রিফাতের বাবার নাম বেলাল হোসেন। তার বাড়ি গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামে। রিফাতের মা আসমা খাতুন বলেন, রিফাত গাজীপুর দারুল উলুম এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো। ১৭ ডিসেম্বর সে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিকালের দিকে আসমা খবর পান তার সন্তান রিফাত মাদ্রাসায় হাজিরা দেয়নি। এরপর থেকে তিনি ছেলেকে নানা স্থানে খোজাখুজি করে ব্যর্থ হন। মা আসমা বলেন, রিফাতের উচ্চতা ৩ ফুট হবে। গায়ের রঙ উজ্জল শ্যামলা। পরনে ছিলো পায়জামা পাঞ্জাবী। মাথায় টুপি ছিলো। সাথে ছিলো খয়েরি রঙ্গের স্কুল ব্যাগ। তার মা আসমা সন্তানের জন্য এখন পাগল প্রায়। রিফাতের খবর কারো কাছে থাকলে ০১৭৭৮-৩০৪৩৩১ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com