শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে মিটার না দেখেই বিদ্যুৎ বিল তৈরি ॥ দুদকের অভিযান

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৬৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পিডিবির গ্রাহক সংখ্যা ৩১ হাজার। এর মধ্যে ১৬ হাজার গ্রাহক প্রিপেইড মিটার ব্যবহার করেন। কিন্তু এসব গ্রাহকদের কাছে যাচ্ছেন না রিডাররা। তারা মিটার না দেখেই মনগড়া বিল তৈরি করেন। এতে অতিরিক্ত বিল দিতে হচ্ছে গ্রাহকদের। বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ পেয়ে দুদকের সহকারী পরিচালক এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পিডিবি অফিসে অভিযান চালান। দুদকের সহকারী পরিচালক এরশাদ মিয়া জানান, বিভিন্ন ডকুমেন্টস সংগ্রহ ও কর্মকর্তাদের বক্তব্য শোনা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তদন্ত শেষে প্রতিবেদন দেয়া হবে। শহরের মোহনপুর এলাকার রায়হান চৌধুরী জানান, তার বোনের বাসায় চারটি মিটার ব্যবহার করা হয়। কিন্তু কোনো মাসেই রিডার যান না। মনগড়া বিল দেয়া হয়। মিটারে যে রিডিং আছে তার দ্বিগুন বিল এরই মধ্যে দেয়া হয়েছে। শহরতলীর বহুলা গ্রামের জাকারিয়া জানান, তার এলাকায় পিডিবির লাইন থাকলেও সেগুলো উন্নতমানের নয়। পাশাপাশি গ্রাহকদের মিটার না দেখেই মনগড়াভাবে বেশি বিল করা হচ্ছে।
পিডিবির নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার বিদেশ থাকায় ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান। তিনি এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন না বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com