রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাট আমুরোড বাজার পরিচালনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫৬৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আমুরোড বাজার পরিচালনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু ও চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা হাসান আলী মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মাষ্টার, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, কাচুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, শফিকুর রহমান শাফু মেম্বার, যুবলীগ নেতা জাকির হোসেন পলাশ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম ও নব নির্বাচিত সহ-সভাপতি মোস্তাক আহমেদ আখনজী, সেক্রেটারি এমএ বাতেন, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, কোষাধ্য ফয়সাল আহমেদ সহ ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীগন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর আমুরোড বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com