বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে অব্যাহত শিল্প দূষণের চলমান পরিবেশ বিপর্যয় ঘটছে

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৮২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র একটি প্রতিনিধি দল গতকাল ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার মাধবপুর এলাকায় গড়ে ওঠা শিল্প কারখানা থেকে স্থানীয় খাল নদী জলাশয় দূষণের চিত্র সরজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র সাধারণ সম্পাদক শরীফ জামিল এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বাপা হবিগঞ্জে সাধারণ সম্পাদক খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল, অধ্যাপক নাসরিন হক, সাবেক ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম মনু, ডা: আলী আহসান চৌধুরী পিন্টু, আব্দুল কাইয়ুম প্রমূখ। পরিদর্শনকালে প্রতিনিধিদল দেখতে পান বিভিন্ন কোম্পানীর অপরিশোধিত বর্জ্য পার্শ্ববর্তী খালে ফেলছে। এই খালসমূহ অন্যান্য নদী ও জলাশয় হয় মেঘনা নদী পর্যন্ত দূষণ ছড়াচ্ছে। বছরের পর বছর ধরে চলা এই শিল্প দূষণ বিপর্যস্ত স্থানীয় গ্রামবাসী ও সংশ্লিষ্ট পরিবেশ দেশের প্রচলিত আইনের প্রতি কোনো রকম তোয়াক্কা না করেই এই সমস্ত শিল্প কারখানা প্রশাসনসহ সবার নাকের ডগার উপর চালিয়ে আসছে। বাংলাদেশ পরিবেশ অন্দলন (বাপা) দীর্ঘদিন থেকে এই অঞ্চলের শিল্প দূষণের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।
কিন্তু বাস্তবিক অর্থে এই দূষণ নিয়ন্ত্রণে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। এই এলাকার শিল্প দূষণ নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর এবং সক্ষমতা সম্পন্ন দূষণ বিরোধী কর্মকান্ড পরিচালনা ও বাস্তবায়ন করা জরুরি। এতে সাধারণ মানুষ ও সামাজিক আন্দোলন সমূহের নেতৃবৃন্দকে যুক্ত করা আবশ্যক। প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, আমরা এই চলমান শিল্পদূষণের প্রতিবাদ জানাই এবং অবিলম্বে যেকোনো শিল্পদূষণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসন ও অন্যান্য দায়িত্বশীল প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের আরো নির্মোহ ও সততার সাথে দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com