বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আফজল সভাপতি, রতন সম্পাদক

  • আপডেট টাইম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫৩ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২০-২১ সেশনে আ.স.ম আফজল আলী (সমকাল) পুনরায় সভাপতি ও মঈনুল হাসান রতন (দিনকাল) পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন, প্রেসক্লাব নির্বাচনের প্রধান কর্মকর্তা হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান।
সহকারি নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, চুনারুঘাট রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী হায়দার সেলিম।
নির্বাচিত অন্যান্যরা হলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সহ-সভাপতি মোঃ নওরোজুল ইসলাম চৌধুরী (অগ্নিশিখা), গোপন ব্যালটে যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সুমন (আজকের হবিগঞ্জ), প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় অর্থ সম্পাদক কামরুল হাসান (সময়ের আলো), সাহিত্য-সংস্কৃতি সম্পাদক মহিবুর রহমান (সমাচার), দপ্তর ও পাঠাগার সম্পাদক রামেন্দ্র কিশোর মিত্র (বিজয়ের কণ্ঠ), প্রচার সম্পাদক এম শামীম চৌধুরী (প্রভাকর), গোপন ব্যালটে কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত (প্রতিদিনের বানী), সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর (খোলাকাগজ) ও ফজলুল হক চৌধুরী সেলিম (নিউ এইজ)।
এর আগে বিকাল সাড়ে ৩ টায় প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন- আ স ম আফজল আলী। সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনের বার্ষিক প্রতিবেদন পাঠের পর বিগত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব, অডিট কমিটির রিপোর্ট পেশ করা হয়। পরে মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি সমুজ আলী আহমেদ, ফিরুজুল ইসলাম চৌধুরী, মো. আব্দুর রকিব, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, হারুন সাঁই, কামরুজ্জামান আল রিয়াদ, সিনিয়র সদস্য মো. আলাউদ্দিন, আব্দুল হক রেনু, মাসুক ভান্ডারী, সাখাওয়াত হোসেন টিটু, শাহ মোস্তুফা কামাল, মো. শফিক মিয়া, তাহমিনা বেগম, তোফায়েল আহমেদ মনির, সাইফুর রহমান ফয়সাল, অ্যাডভোকেট দেলোয়ার ফারুক শাহজাহান ও শামীম আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com