বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে জমি নিয়ে বিরোধ নিস্পতি করলেন রবিউল ইসলাম

  • আপডেট টাইম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৬৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের কলিমনগর-চরহামুয়া গ্রামে জমি নিয়ে পারিবারিক বিরোধ নিস্পতি করে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। তিনি গতকাল তার কার্যালয়ে উভয় পক্ষে পক্ষ নিয়ে সমঝোতা বৈঠকে বসে এ বিরোধ নিস্পতি করেন। পুলিশ সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর-চরহামুয়া গ্রামের মৃত আব্দুল জলিল এর পুত্র হাজী আব্দুল আওয়ালের নিজের জমি-জমা তার ১ম স্ত্রী ছেলে আব্দুল বারিক, মোঃ হারুন মিয়া ও মোঃ জয়নাল মিয়াগনরা জোর পূর্বক দখল করে রাখেন এবং তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করছেন তারা। এ ব্যাপারে তিনি পুলিশ সুপারের কাছে করেন অভিযোগ করেন। পুলিশ সুপার এ বিষয়টি নিস্পত্তি করতে অতিরিক্ত পুলিশ রবিউল ইসলামকে দায়িত্ব দেন। এ প্রেক্ষিতে উভয়পক্ষকে নিয়ে গতকাল স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমঝোতা বৈঠকে বসেন অতিরিক্ত পুলিশ সুপার। বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার সম্পত্তি যার যার অংশ বন্টন করার সিদ্ধান্ত গৃহিত হয়। উভয় পক্ষ সেই সিদ্ধান্ত মেনে নেয়। এর মধ্যমেই তাদের দীর্ঘদিনের বিরোধ নিস্পতি হয়েছে এবং পিতা-পূত্রের সম্পর্ক পূনঃ স্থাপনসহ পারিবারিক সেতু-বন্ধন সৃষ্টি হয়। এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com