শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাম গণতান্ত্রিক জোটের কালো দিবস পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৫৪৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন হঠাও, জনগণের সংগ্রামী ঐক্য জোরদার কর, বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোল। ভোট ডাকাতির এক বছর ৩০ ডিসেম্বর কালো দিবস পালন উপলক্ষে হবিগঞ্জ জেলা বামজোটের উদ্যোগে শহরে কালো পতাকার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সিপিবি সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও জেলা বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন-জেলা বারের সিনিয়র আইনজীবী সিপিবি নেতা এডঃ মুখলেছুর রহমান, চৌধুরী মহিবুন্নুর ইমরান, জেলা বাসদ নেতা হুমায়ুন খান, জেলা বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলাম, ডাঃ সুনিল রায়, মোঃ লোকমান আহমেদ, সাহেব আলী, রনজিৎ সরকার, আহাদ মিয়া, বিষ্ণু সরকার, ঝন্টু সরকার, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, এই সরকার অবৈধ। জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেনি। তাই তারা দূর্নীতি ও লুটপাটকারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা আইন শৃংখলা বাহিনীর উপর ভর করে টিকে আছে। দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে হবে। পেয়াজ, চালসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে সরকার জনগণের খরচের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কৃষক ধানের ন্যায্য মূল্য পায় না, পাটকল শ্রমিকরা বেতন পায় না, অথচ সরকারের আমলা মন্ত্রীরা বিলাস বহুল জীবন যাপনে ব্যস্ত। শেখ হাসিনা মেডিকেল কলেজে দূর্নীতি প্রমাণিত হলেও অপরাধীরা এখনও আইনের আওতায় আসেনি। তাই হবিগঞ্জবাসী ঐক্যবদ্ধ হতে হবে। বামপন্থীদের সাথে রাজপথে সংগ্রাম করতে হবে। তাই লড়াই সংগ্রামের জন্য তৈরী হওয়ার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com