রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে ৩ জুয়াড়ীকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে ৩ জুয়াড়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট। গতকাল সকাল ১০টায় সদরের পূর্বগড় জাঙ্গালে জুয়াখেলা অবস্থায় পূর্বগড় গ্রামের ফিরোজ উল্লার ছেলে আনোয়ার মিয়া, কামালখানী গ্রামের রহিম উল্লার ছেলে আক্তার মিয়া এবং নন্দীপাড়া এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে আবুল খায়ের মিয়াকে আটক করে বানিয়াচং থানা পুলিশ। তাৎক্ষনিক ওই স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক ৩ জনকে ৫শ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com