বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

করাব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে আমেনা বেগম বিজয়ী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৭২৮ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল আলোচিত লাখাই উপজেলার করাব ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আমেনা বেগম (মোরগ প্রতীক) নিয়ে ৩৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান (ফুটবল প্রতীক) নিয়ে পান ৩০৮ ভোট। এছাড়াও দিদার হোসেন (তালা প্রতীক) নিয়ে পান ২৪৯ ভোট। হেলাল মিয়া (ভ্যানগাড়ী) নিয়ে পান ১৭২ ভোট। বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও করাব ইউপি উপ-নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিপুল সংখ্যাক আইন শৃংখলা বাহিনীর সদস্য শান্তিপূর্ণ ভোট গ্রহণের নিমিত্তে নিয়োজিত ছিলেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, ১টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ নির্বাচনের নিমিত্তে প্রত্যেকটি কেন্দ্রে এসআই ও এএসআইর নেতৃত্বে ১০ জন পুলিশ, ১০ জন আনসার, ৪ জন করে মহিলা আনসার ১টি স্ট্রাইকিং ফোর্স নির্বাচন পরিচালনায় নিয়োজিত ছিল ও র‌্যাবের নেতৃত্বে টহল ব্যবস্থা ছিল লক্ষনীয়। উক্ত ওয়ার্ডে মোট ভোটার ১৫৩৬ জন। কাষ্টিং ভোট ১১৩৮টি, বাতিল ভোট ১৫টি। ৭৪.০৯% ভোট কাষ্টিং হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com