রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে পারটেক্স পেপার মিলে বিদ্যুৎপৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পারটেক্স পেপার মিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আল-ইমরান নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। সে উপজেলার সাটিয়াজুড়ী গ্রামের সাবেক ইউপি সদস্য মুখলেছুর রহমানের পুত্র। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, গতকাল ওই সময়ে আল-ইমরান ও তার সহকর্মীরা পারটেক্স পেপার মিলসের কারখানায় কাজ করতে গেলে কাজের একপর্যায়ে অসাবধানতাবশত সে বিদ্যুৎপৃষ্ট হয়ে দু-তলা থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শামীমা আক্তার বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে সে ওপর থেকে নিচে ছিটকে পড়ে যাওয়ায় মাথায় প্রচন্ড আঘাত পায়। মাথাটি একেবারে থেতলে যাওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সদর থানার পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com