বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৬৭২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে খালেদা আক্তার (২৯) নামের ব্র্যাক কর্মকর্তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলের দিকে উপজেলার আউশকান্দি কাজী কনর মিয়ার বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। খালেদা আক্তার (২৯) জামালপুর জেলার বন্ধ চিতলিয়া গ্রামের মৃত আব্দুল খালেকের কন্যা ও আউশকান্দি ব্র্যাক ব্যাংক শাখার একাউন্ট কর্মকর্তা ওমর ফারুক এর স্ত্রী। দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাসায় ২ সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।
জানা যায়, রবিবার বিকেলে খালেদা আক্তারের শিশুপুত্র স্কুল থেকে বাসায় ফিরে মাকে ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত স্থানীয় আউশকান্দি বাজার ব্র্যাক অফিসে বাবার কাছে জানায়। খবর পেয়ে তারা দ্রুত রুমে গিয়ে দেখেতে পান ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে রয়েছে খালেদা আক্তার এর দেহ। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই কাউছার আহমেদের নেতৃতে একদল পুলিশ খালেদার লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। পরিবারের দাবী খালেদা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com