মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ বিকেজিসি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৬১৬ বা পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কর্মকারের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানসহ অতিথিবৃন্দ। এরপর শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। দুপুরে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com