শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ডাঃ সুবিমলের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৮২০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ভুয়া বিল ভাউচার ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে সরকারের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বানিয়াচং পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. সুবিমল চন্দের বিরুদ্ধে। পরে বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়েছে। এরই প্রেক্ষিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ডা. সুবিমল চন্দকে তার কর্মস্থল হতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) পদে বদলির আদেশ দিয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ইফতেখার রহমান ও সহকারি পরিচালক স্বপন কুমার শর্মা। তার এই বদলির আদেশ গতকাল বুধবার থেকেই কার্যকর করার কথা। ওই তারিখে যদি ডাঃ সুবিমল যোগদান না করেন অন্যথায় পরের দিন থেকে তাৎক্ষনিক অব্যাহতি প্রাপ্ত হবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। গত ১৯ জানুয়ারি রোববারে উপ-পরিচালকের স্বাক্ষরিত আদেশ গৃহিত হয়।
জানা যায়, ডাঃ সুবিমল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বানিয়াচং এর ক্লিনিক অধিক্ষেত্রের বিল ২৬, বিল নং-২৭, এবং বিল নং-২৮ এর সংশ্লিষ্ট ইমপ্ল্যান্ট ক্লায়েন্ট/গ্রহীতাদের ইমপ্ল্যান্ট কনসেন ফরম ও ইমপ্ল্যান্ট ফলোআপ ও রেজিস্ট্রারে ভুয়া নামধারীদের নাম দিয়ে স্বাক্ষর জালিয়াতি করে লাখ লাখ টাকা আত্মসাত করেন। পাশাপাশি বিভিন্ন দোকান থেকে স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া বিলের মাধ্যমে তিনি সরকারি টাকা আত্মসাত করেছেন মর্মে বিভাগীয় তদন্তে উঠে এসেছে। তদন্তকারী কর্মকর্তাগণ ডা. সুবিমলকে সরকারি টাকা আত্মসাত করা ১ লাখ ৭০ হাজার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়ে যান। উপরোক্ত অভিযোগের ভিত্তিতে গত বছরের ৩ নভেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তা বানিয়াচং পরিবার পরিকল্পনা কার্যালয়ে তদন্ত করেন। পরবর্তীতে ইমপ্ল্যান্ট সেবা গ্রহীতা, বিভিন্ন দোকান মালিক ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের সঙ্গে কথা বলে জানা যায়, সেবা গ্রহীতাদের স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডাঃ সুবিমল চন্দ সরকারি টাকা আত্মসাত করেছেন। পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ পরিদর্শিকা রাধা রাণী দাস ও কাঞ্চন রাণী দেব এর সাথে ইমপ্ল্যান্ট ফলোআপ বিষয়ে কথা বললে তারা জানান, অত্র কার্যালয়ে কখনো ইমপ্ল্যান্ট ফলোআলপ সেবা প্রদান করা হয়না এমনকি ইমপ্ল্যান্ট ফলোআপ রেজিস্ট্রারও নেই। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ডাঃ সুবিমলকে অত্র অফিস থেকে অন্যত্র বদলি করার জন্য মহাপরিচালক বরাবরে সুপারিশ করা হয়। ওই সুপারিশের প্রেক্ষিতে ও দুদকে করা অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমানিত হওয়ায় তাকে অন্যত্র বদলির আদেশ দিয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ও সহকারি পরিচালকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com