শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের ইসমাইল মিয়ার ছেলে আলামিন হোসেন (২৫), একই উপজেলা আউশকান্দি মজলিসপুর গ্রামের ওয়ারিশ মিয়ার ছেলে রোমান মিয়া (২২) ও মৌলভীবাজার জেলা সদরের খলিলপুর ইউপির হামরকোনা গ্রামের রফিক মিয়ার ছেলে ইকবাল মিয়া (৩০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ওসি মিজানুর রহমান জানান, আটকতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদক করে আসছিল। পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকের সময় আলামিনের কাছ থেকে ১৫০ ইয়াবা, রোমান ও ইকবালের কাছ থেকে ৪শ’ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com