রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পশ্চিম ভাদৈ গ্রামে ভূমি নিয়ে ২১ বছরের পারিবারিক বিরোধ নিস্পতি করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে ভূমি নিয়ে ২১ বছরের পারিবারিক বিরোধ নিস্পতি করে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম পিপিএম। গতকাল সোমবার তার কার্যালয়ে উভয় পক্ষ নিয়ে শালিস বৈঠকে এ বিরোধ নিস্পতি করেন। গহর আলীর ছেলে ইসহাক আলী, আরজত আলীর মা ও মৃত আব্দুল জব্বার নালিশি ভূমির মালিক ও দখলদার ছিলেন। এস এ রেকর্ড অনুযায়ী ভূমি ইসহাক আলী, আরজত আলীর নানা ও তার ভাই মমতাজ উল্লাহ নামে ন্যায্য হিস্যা রেকর্ড হয়। আর এস জরিপে ওয়াতুপ শিল্পনীতি ভূমি এস এ রেকর্ড অনুযায়ী উভয় মালিকের ওয়ারিশগণের নামে সমান রেকর্ড হয়। উক্ত মোকদ্দমা তফসিলের বাইরে ভূমি ভোগদখলে বাধা প্রদান করে আসছেন মমতাজ উল্ল্যাহ ছেলে আব্দুল খালেক, আব্দুল বারেক গং। এ নিয়ে তাদের মধ্যে প্রায় ২১ বছর ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপারের বরাবর আবেদন করেন ইসহাক আলী, আরজত আলীসহ তার মা মোসাম্মৎ আবিদা খাতুন। আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষ নোটিশের মাধ্যমে ডেকে তার অফিসে এনে গতকাল সমঝোতা বৈঠকে বসে। সমঝোতা বৈঠকে আলোচনা ভিত্তিতে উভয় পক্ষের বিরোধ নিস্পতি করে দেয়া হয়। বর্তমানে শান্তিতে বসবাস করছেন। এর মাধ্যমে সমাপ্ত হলো দীর্ঘ ২১ বছরে পারিবারিক বিরোধ। বিরোধ নিস্পতিকালে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের আওতায় উভয় পক্ষ নিয়ে সমঝোতায় বসে বিরোধ নিস্পতি করেছি। এর মাধ্যমে ২১ বছরের বিরোধ নিস্পতি করা হলো। তিনি বলেন-আমার বিশ্বাস প্রশাসনের কর্মকর্তাগণ আন্তরিক হলে মামলা মোকাদ্দমা ছাড়াই এরূপ অনেক সমস্যার সমাধান করা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com