শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে নির্মাণাধীন কালভার্টের নিচ থেকে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু দেহ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫১৩ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি নির্মাণাধীন কালভার্টের নীচে মোটর সাইকেলসহ সনাতন কর্মকার (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে চা কোম্পানির বর্মাছড়া চা-বাগানের ৩নং সেকশন থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্মাছড়া চা-বাগানের সেকশন রোডে একটি কালভার্টের নির্মান কাজ চলছিলো। সকালে শ্রমিকরা এসে দেখে ওই নির্মানাধীন কালভার্টের নীচে এক ব্যক্তি মোটর সাইকেলসহ পড়ে আছে। পরে শ্রমিকরা শ্রীমঙ্গল থানায় খবর দেয়। শ্রীমঙ্গল থানা পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com