শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে অপহৃতা যমুনা মিলের নারী কর্মী উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৭৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার যমুনা স্পিনিং মিলের সামন থেকে অপহরনের ৭ দিন পর অপহৃতা নারী শ্রমিককে বৃহস্পতিবার রাতে ব্রাহ্মনবাড়ীয়া শহর থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃতা ওই নারী যমুনা স্পিনিং মিলে ড্রাইং সেকশনে কাজ করে। সে কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথে অপহরণ হয়।
পুলিশ ও ভিকটিমের পরিবার জানান, বাহুবল উপজেলার বাহুবল দ্বীননাথ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সোনীয়া আক্তার (১৫) দারিদ্রতার চাপে পড়ে ৩/৪ মাস আগে জগদীশপুর যমুনা স্পিনিং মিলে ড্রাইং সেকশনে নারী শ্রমিকের কাজ নেন। গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় ছুটি শেষে বাসায় ফেরার পথে অপহরণকারী চক্রের কবলে পড়েন তিনি। ওই চক্রটি তাকে ব্রাহ্মনবাড়ীয়া শহরে আটকে রেখে বিকাশের মাধ্যমে টাকা দাবী করে। বিকাশের মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে ব্রাহ্মনবাড়ীয়া শহর থেকে তাকে উদ্ধার করে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় অপহৃতার পিতা আবিদুর রহমান ৩ ফেব্রুয়ারি মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। সোনীয়ার বোন মার্জিয়া জানান, ঘটনার পর থেকে বার বার বিকাশের মাধ্যমে তাদের কাছে টাকা দাবী করা হয়। কারখানায় নারীদের কর্ম নিরাপত্তার অভাব রয়েছে। সোনীয়াকে উদ্ধারকারী মাধবপুর থানার এসআই জহিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন তথ্য প্রযুক্তি সহযোগীতায় অপহৃতার অবস্থান সনাক্ত করে তাকে ব্রাহ্মনবাড়ীয়া শহর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। পরে মা বাবার কাছে তাকে রাতেই বুঝিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com