রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটের সাংবাদিক রাই রঞ্জনের পিতার পরলোক গমন ॥ সাংবাদিক ফোরামের শোক প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৫২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের প্রবীন বিশিষ্ট ব্যবসায়ী ক্ষিরোদ রঞ্জন পাল বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেছেন। তিনি পৌর শহরের সংবাদ পত্রের এজেন্ট (সংবাদ বিতান) ও চুনারুঘাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রাইরঞ্জন পালের পিতা। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মধ্যবাজার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০২ বছর। ওই দিন রাতে পৌর শহরের হাতুন্ডা শ্মশানঘাটে েিরাদ রঞ্জন পালের সৎকার করা হয়। তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সকলের প্রিয় বিশিষ্ট ব্যবসায়ী ক্ষিরোদ রঞ্জন পালের মরদেহ শেষবারের মত দেখতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তারঁ বাসায় ভিড় জমান। এদিকে সাংবাদিক রাই রঞ্জন পালের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুনারুঘাট সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুগ্ম সম্পাদক এসএম শওকত আলী, সাংগঠিক সম্পাদক মীর জুবায়ের আলী, সদস্য শেখ হারুনুর রশিদ ও শাহজাহান জলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com