রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ পুলিশের মানবিকতায় ভিক্ষুক মৃত রাজা মিয়ার মৃতদেহ কুষ্টিয়ায় নিজ এলাকায় দাফন

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভিক্ষুক রাজা মিয়া, বয়স অনুমান ৫০ বছর। জীর্ন শীর্ন রোগা দুর্বল লোক। তার মুল বাড়ী কুষ্টিয়া জেলার কুমারখালি থানার তরুলমত গ্রামে। অভাবের তাড়নায় প্রায় ৮/১০ বৎসর পূর্বে চলে আসেন শায়েস্তাগঞ্জ এলাকায়। ভিক্ষা করে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের পাশে ছোট ঝুপড়ি ঘরে থাকতেন। পরিবার পরিজন কেউ সাথে নাই। একা একা নিঃসঙ্গ মানবেতর জীবন। স্টেশনে বসেই ভিক্ষা করিতেন। সাথে থাকতো কাগজে লেখা একটি চিরকুট। চিরকুটে লেখা আমার নাম রাজা মিয়া, আমি অসুস্থ’, এই নাম্বারে দয়া করে জানিয়ে দিন। ০১৭২৪-৫২১৪০৭. কুমারখালি থানা, জেলা-কুষ্টিয়া। গত ০৬/০২/২০২০ ইং তারিখ শায়েস্তাগঞ্জ স্টেশনের পাশে ঝুপড়ি ঘরে শ্বাস-কষ্ট জনিত কারনে অসুস্থ’ হয়ে পড়িলে স্টেশনে তাহার ভিক্ষুক এক সহকর্মী তাহাকে সিএনজি দিয়া হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়া আসিলে শ্বাস-কষ্ট জনিত রোগে তিনি মৃত্যুবরন করেন। মৃত ভিক্ষুক রাজা মিয়ার কোন আত্মীয় স্বজন না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীকে অবহিত করেন। অফিসার ইনচার্জ, থানার এসআই খোরশেদ আলম সহ হাসপাতালে গিয়ে মৃত রাজা মিয়ার কোন আত্মীয় স্বজন না থাকায় চিরকুটে লেখা মোবাইল নাম্বারে ফোন দিলে কুষ্টিয়া থেকে তাহার স্ত্রী ফোন ধরেন। তাহার স্ত্রীকে রাজা মিয়ার মৃত্যুর সংবাদ জানানো হয়। তাহার স্ত্রী জানান রাজা মিয়া পূর্ব থেকে অসুস্থ’। মৃতদেহ হবিগঞ্জ থেকে কুষ্টিয়ায় নেওয়ার মত কোন সামর্থ নাই। পরবর্তীতে অফিসার ইনচার্জ বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল রবিউল ইসলাম, পিপিএম এবং পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিপিএম, পিপিএমকে অবহিত করেন। তাহাদের অনুমতিক্রমে অফিসার ইনচার্জ মানবিক কারনে থানার অন্যান্য অফিসারদের নিকট থেকে আর্থিক সহায়তা নিয়ে ১৫ হাজার টাকা দিয়ে একটি এ্যাম্বুল্যান্স রিজার্ভ করে থানার একজন পুলিশ সদস্য সহ মৃতদেহ কুষ্টিয়ার কুমারখালিতে প্রেরন করেন। কুমারখালি থানা পুলিশের সাথে যোগাযোগ করে ০৮/০২/২০২০ তারিখ সকাল বেলা মৃতদেহ রাজা মিয়ার বাড়ীতে নিয়া গেলে কুমারখালি থানা পুলিশের উপস্থিতিতে মৃত রাজা মিয়ার মৃতদেহ তাহার পরিবার ও আত্মীয় স্বজনদের নিকট বুঝিয়ে দেওয়া হয় এবং দাফন কাফন সম্পন্ন হয়। জানা যায়, মৃত রাজা মিয়া ১ ছেলে ও ০২ মেয়ে। রাজা মিয়া আর্থিক ভাবে অস্বচ্ছল ছিল। ভবঘুরে হয়ে বিগত ৭/৮ বছর যাবৎ শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকায় ভিক্ষা করিতেন। পুলিশের মানবিকতা ও সহযোগীতার কারনে রাজা মিয়ার মত একজন অসহায় ভিক্ষুক সুদুর কুষ্টিয়ায় নিজ বাড়ীতে লাশ দাফনের সুযোগ পাওয়ায় তাহার পরিবার ও আত্মীয় স্বজন হবিগঞ্জ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিয়াছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com