শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের বৈঠাখাল গ্রামে যুব সমাজের উদ্যোগে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আবুল হোসেন জীবন

  • আপডেট টাইম রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নবীগঞ্জ উপজেলা গণফোরামের আহবায়ক আবুল হোসেন জীবন। এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের সদস্য সচিব মুরাদ আহমদ, ইউপি মেম্বার আব্দুল আজিজ, মেম্বার হেলাল আহমদ, গোপলার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী হায়দার। এ সময় উপস্থিত ছিলেন আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি সুহেল আহমদ, আব্দুল কাইয়ুম, আনছার মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠিত সভায় আবুল হোসেন জীবন তাঁর বক্তব্যে গ্রামের যুব সমাজের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ফুটবল খেলার মাঠের জন্য ২ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন এবং সেই সাথে এলাকার বিত্তশালীদের ফুটবল মাঠের জায়গা ক্রয়ে এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com