বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ-আউশকান্দি সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধার!

  • আপডেট টাইম বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কে বেপরোয়া ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধার। বেপরোয়া ট্রাক ও অদক্ষ সিএনজি চালকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শ্রমিক নেতা সাজিদ মিয়া দিলিপের মাতা মোছাঃ চান বিবির (৫৫)। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে। নবীগঞ্জ উপজেলা ট্রাক-ট্র্যাক্টর লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজিদ মিয়া দিলিপ এর মাতা উল্লেখিত সময়ে একটি সিএনজি গাড়ী যোগে তাঁর আত্মীয়ের বাড়ী রায়পুর গ্রাম থেকে নিজ বাড়ী ফেরার পথে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি গ্রামের নিকট পৌছলে আউশকান্দিগামী এই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এ সময় সিএনজিটি ধুমরে মুছড়ে যায় এবং সিএনজি গাড়ীতে থাকা চাঁন বিবি রক্তাক্ত হলে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক রয়েছে। নবীগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল করার জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com